প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ ইংরেজি বিভাগের উদ্যোগে গতকাল (১৮ জানুয়ারি ২০২৬) রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টিপারপাস হলে "Contemporary ELT Theory,Practice and Application” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস এবং সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খান এর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং 'Keynote Speaker' হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান।
অধ্যাপক ড. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে ইংরেজি ভাষা শিক্ষাদানে তত্ত্ব, অনুশীলন এবং প্রয়োগ আগের চেয়ে দ্রুত বিকশিত হচ্ছে বলে উল্লেখ করেন। সেই সাথ তিনি প্রযুক্তি-ভিত্তিক শিক্ষাদান থেকে শুরু করে প্রেক্ষাপট-সংবেদনশীল শিক্ষাদান কৌশল পর্যন্ত, আমরা কীভাবে নতুন উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলব এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তাবাসসুম তনু অধ্যাপক ড. মনিরুজ্জামান-এর প্রোফাইল পাঠ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্রকল্যাণ) শুভ দাস। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ইউআইটিএস-এর পক্ষ থেকে মূল বক্তাকে তার মূল্যবান মতামত ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।
