প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” গতকাল শনিবার গাজীপুরের এক রিসোর্টে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান ও শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি আব্দুল্লাহ্ মাসুম উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ, আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এম, এম, সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ ছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ ২০২৫ সালে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির ওপর সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা এবং শাখার ব্যবস্থাপকরা ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার এবং এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।
