বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

পদ্মা ব্যাংকের ১৩৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

ফাইল ফটো

নতুন বছর পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত (১৫ই জানুয়ারি,২০২৬) বৃহস্পতিবার। এটি ব্যাংকের ১৩৪তম পর্ষদ সভা।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, তামিম মারজান হুদা, স্বতন্ত্র পরিচালক মোঃ রুকুনুজ্জামান, ব্যারিস্টার-এট-‘ল এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।

সভা পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে)।

Link copied!