বুধবার ১১, নভেম্বর ২০২৬

বুধবার ১১, নভেম্বর ২০২৬ -- : -- --

ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জাবি ছাত্র ইউনিয়নের ক্ষো/ভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকে তালা দেওয়া এবং দেশের বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র হামলা ও নাশকতামূলক তৎপরতার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও জাবির নিরাপত্তা কর্মকর্তাদের জবাবদিহির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বরকে কেন্দ্র করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে। জাবির প্রধান ফটকে তালা দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ভবনসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর অতর্কিত আক্রমণ ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। জুলাই গণ-অভ্যুত্থানে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ এই গোষ্ঠীটি এখনো উসকানিমূলক মহড়া চালিয়ে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার চেষ্টা করছে।

জাবি ক্যাম্পাসে তালা ঝোলানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাবির প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম নজরদারির অভাব ও প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। প্রশাসনের এমন শৈথিল্য ও নিরাপত্তা ব্যবস্থার নিষ্ক্রিয়তার কারণেই অপরাধমূলক কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

Link copied!