মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
মঙ্গলবার ১০, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচি সফল করার লক্ষ্যে মৌলভীবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের শ্রীমঙ্গল রোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
গত ১০ নভেম্বর দিবাগত রাত ৪ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা লেখেন , মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুর রহমানের দিকনির্দেশনায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে। ১০ নভেম্বরের ধর্মঘট কর্মসূচি সফল করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।
এই বিষয়ে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ বলেন, ফেসবুকে লিংক টা আমারে দিতে পারবেন, এই অবরোধ সম্পর্কে আমার জানা নাই।