সোমবার ০২, নভেম্বর ২০২৬

সোমবার ০২, নভেম্বর ২০২৬ -- : -- --

টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় ভর্তি বিজ্ঞপ্তি 

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

ফাইল ফটো

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত ও মানবিক শিক্ষক। আর সেই দক্ষ শিক্ষক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। দীর্ঘদিন ধরে শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণপদ্ধতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষক-প্রশিক্ষকরা নিজেদের জ্ঞান, দক্ষতা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের যোগ্য, দক্ষ ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতায় পরিচালিত হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম।

কলেজটির অন্যতম বিশেষ আকর্ষণ হলো প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক সুবিধা। পুরুষ প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে দুটি ছাত্রাবাস, যেখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে নারী প্রশিক্ষণার্থীদের জন্যও রয়েছে পৃথক ছাত্রীনিবাস। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রশিক্ষণার্থীরা আবাসিক সুবিধা গ্রহণ করে নির্বিঘ্নে তাঁদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষে বি.এড (Bachelor of Education) ও এম.এড (Master of Education) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

শিক্ষকতা শুধু একটি পেশা নয়, বরং জাতি গঠনের মহান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে যোগ্য ও দক্ষ শিক্ষক তৈরির কারিগর হিসেবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

একজন দক্ষ শিক্ষকই গড়ে তুলতে পারেন একটি আলোকিত প্রজন্ম। আর সেই আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা।

Link copied!