শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
সোমবার ০২, নভেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন ঘিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার তারিখ ৯ দিন এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (১লা নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় পূর্বনির্ধারিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ (রবিবার ও সোমবার) তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।