সোমবার ০২, নভেম্বর ২০২৬

সোমবার ০২, নভেম্বর ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন এবং এএসডিএস বিভাগের চেয়ারম্যান ড. মো. কুরবার আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন এ ল্যাবে শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট, আধুনিক কনফিগারেশনের কম্পিউটার এবং উপাত্ত বিশ্লেষণ, ডেটা মাইনিং, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চর্চার প্রয়োজনীয় সফটওয়্যার সুবিধা রাখা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে উপাত্ত বিশ্লেষণ ও ডেটা সায়েন্সের চাহিদা বাড়ছে। আধুনিক এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, এ সুবিধা শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। পাশাপাশি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উচ্চতর গবেষণা ও প্রকল্পের কাজ আরও সহজে সম্পন্ন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!