রবিবার ২৫, অক্টোবর ২০২৬

রবিবার ২৫, অক্টোবর ২০২৬ -- : -- --

টানা ছুটি শেষে কাল খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম

ফাইল ছবি

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শেষে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। আজ রোববার (২৫ অক্টোবর) এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে।

তবে কলেজগুলোতে আরও কয়েক দিন ছুটি থাকছে। এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয় ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলো বন্ধ ছিল।

Link copied!