শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬

শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ -- : -- --

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে—এমন তথ্যসংবলিত একটি বিজ্ঞপ্তিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের নির্ধারিত তারিখ ও সময় উল্লেখ করে প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়। পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

Link copied!