বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ০১, অক্টোবর ২০২৬ -- : -- --

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

ডিএমটিসিএলে ৬ মাসের ইন্টার্নশিপে ২ জন নেওয়া হবে (ছবিঃ সংগৃহীত)

ইন্টার্নশিপের সুযোগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির ইন্টার্নশিপ কর্মসূচিতে ২ জনকে ছয় মাসের জন্য নেওয়া হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত বা ডিগ্রি সম্পন্নকারীরা এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল);

পদের নাম: ইন্টার্ন;

পদসংখ্যা: ২ জন;

চাকরির ধরন: ইন্টার্নশিপ; মেয়াদ ৬ মাস

বেতন: ১০,০০০ টাকা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ;  

বয়সসীমা: উল্লেখ নেই;

কর্মস্থল: ঢাকা;

 

আবেদনের যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CSE, EEE অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি; চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ বা পরীক্ষার্থী হতে হবে। ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।

 

আবেদন যেভাবে: 

আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, ডিপো-০৫, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬;

আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

Link copied!