মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

৩০ জানুয়ারি জবির দ্বিতীয় সমাবর্তন, রাষ্ট্রপতির সম্মতি

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জবি, দ্বিতীয় সমাবর্তন, ৩০ জানুয়ারি, জবি উপাচার্য, রাষ্ট্রপতি, সমাবর্তন ২০২৭, রইছ উদ্দীন, জবি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় সমাবর্তন
Full News Content:
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারণ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ খ্রিস্টাব্দে জবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্যের সম্মতিও পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ চূড়ান্ত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দ্বিতীয় সমাবর্তন নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।
সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। আনুষঙ্গিক প্রস্তুতি ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত তারিখ অনুযায়ী কর্মসূচি সফল করতে শিগগিরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও বিস্তারিত দিকনির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Link copied!