মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় আবারো বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার ২১ সেপ্টেম্বর বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের পূর্ব তালিমপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
তবে তাঁর সঙ্গে থাকা মানিব্যাগে একটি মাদ্রাসাছাত্রের ছবি পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি Honor ব্র্যান্ডের মোটরসাইকেল ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাঁকে চিনে থাকলে বা তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানা থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) [নাম] বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।