প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের অধীন ‘হাসান টি স্টোর’-এ সিগারেট কেনাবেচাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দোকানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। হল প্রাধ্যক্ষকে অবগত না করেই হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরীফুল ইসলামের চাপ প্রয়োগে দোকানটি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানদার হাসান। তবে বিষয়টি আগে জানতেন না বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুছ ছাত্তার।
দোকানদার হাসানের ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে হলের ৫০তম ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ তার দোকানে এসে সিগারেট আছে কিনা জানতে চান। দোকানে সিগারেট না থাকায় তিনি ‘সিগারেট নেই’ বলে জানান। পরে এ নিয়ে বায়েজিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
হাসান বলেন, “আমি বলেছি সিগারেট নেই। সিগারেট বিক্রি করি না এ কথা বলিনি। বিষয়টি নিয়ে হয়তো বায়েজিদ হল সংসদের জিএসকে জানান। পরে হলের প্রশাসনিক কর্মকর্তা জহির স্যার আমাকে ডাকেন। তার সঙ্গে কথা বলার ২০ থেকে ৩০ মিনিট পর একজন গার্ড এসে জানান, হল থেকে দোকান বন্ধ করতে বলা হয়েছে।
তবে দোকান বন্ধের সিদ্ধান্তের আগে হল প্রাধ্যক্ষকে
