সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

চালক নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

সংগৃহীত

 

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ এক চালক পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

 

রোববার ( ১৩ সেপ্টেম্বর) ১১ দিকে উপজেলার ভানুগাছ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি ধলাই নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালককে খুঁজে পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে উদ্ধার অভিযান চালানো হবে।

 

তবে নিখোঁজ চালকের পরিচয় ও কীভাবে টমটমটি নদীতে পড়ে যায়, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

Link copied!