প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াড-২০২৬-এর ক্যাম্পাস পর্বে সেরা ১১-তে জায়গা করে নিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী মোহাম্মদ আমান উল্লাহ। প্রতিযোগিতায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
‘ফগ প্রেজেন্টস বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াড—২০২৬’ এর প্রথম মৌসুমে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ডুয়েটসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতার ক্যাম্পাস পর্বে নিজের পারফরম্যান্সের মাধ্যমে সেরা ১১-তে জায়গা করে নেন আমান উল্লাহ। এই ধাপ পেরিয়ে এখন তার লক্ষ্য আরও এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নেওয়া।
সেরা পাঁচে ওঠার লক্ষ্যে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমান। সামনে প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতে আরও ভালো পারফরম্যান্স করে ডুয়েটের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা রয়েছে তার।
