শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

হাবিপ্রবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)অত্যন্ত আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।

আজ ৪ঠা সেপ্টেম্বর,২০২৬ ,রোজ শুক্রবার বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ:এম এনামুল্যাহ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে হাবিপ্রবি পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব, হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের দর্শন, সমাজ থেকে অধর্ম দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বাণী তুলে ধরেন। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে ক্যাম্পাসে সকল ধর্মের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার আহ্বান জানান। ছাত্রদলের নেতৃবৃন্দও ধর্মীয় উৎসবের এই আনন্দক্ষণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংহতি জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে ও ঢাক-ঢোলের বাদ্যে মেতে ওঠেন।

Link copied!