প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম
আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থা নিয়ে রাজধানীর বারিধারায় যাত্রা শুরু করেছে Faith International Academy-এর প্রথম পূর্ণাঙ্গ Girls Campus।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭, খন্দকার ভিলায় Faith Girls Campus-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন-৪৪, ত্রয়োদশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি ছিলেন Umme Habiba Shurmi, ATEO, Gulshan Thana এবং Amreen Hussain, Founder & CEO, Healing Homes।
অনুষ্ঠানে Faith International Academy-এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. শরফুদ্দিন শরিফ, প্রিন্সিপ্যাল আব্দুল্লাহ আল রাইয়ান, ভাইস প্রিন্সিপ্যাল জোবায়ের আহমেদ ও মো. সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন এই ক্যাম্পাসে ইংলিশ ভার্সনের আধুনিক শিক্ষার পাশাপাশি আল-কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন এবং হিফজুল কুরআনের মাধ্যমে হাফেজা হওয়ার সুযোগ থাকবে।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে বাংলা, ইংরেজি ও আরবির পাশাপাশি চতুর্থ ভাষা হিসেবে Chinese (Mandarin) শেখার সুযোগও রাখা হয়েছে।
এছাড়া প্রযুক্তি ও সৃজনশীল দক্ষতা বিকাশে Faith Robotics Club এবং যুক্তিবোধ, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে Faith Debating Club চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন করে শিক্ষার্থীরা।
Faith International Academy-এর প্রিন্সিপ্যাল আব্দুল্লাহ আল রাইয়ান বলেন, “আমাদের লক্ষ্য শুধু একাডেমিক শিক্ষায় দক্ষ শিক্ষার্থী তৈরি করা নয়; বরং জ্ঞান, ঈমান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। Faith Girls Campus সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, নতুন এই ক্যাম্পাসের মাধ্যমে মেয়েদের জন্য আধুনিক শিক্ষা, কুরআন শিক্ষা ও মূল্যবোধভিত্তিক বিকাশের সুযোগ আরও বিস্তৃত হবে।
