মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ এএম
শনিবার ০৩, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ রিং ও মশারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২ অক্টোবর) সকালে হাওরের বিভিন্ন পয়েন্টে প্রায় ৪ ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক উপস্থিত ছিলেন।
অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩ লাখ টাকা মূল্যের ১০০টি রিং জাল ও আড়াই লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ মশারি জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
একই সঙ্গে হাওরের মুক্ত পানিপ্রবাহ ও মাছের প্রজনন স্বাভাবিক রাখতে অবৈধভাবে নির্মিত একাধিক নেটের বাঁধও গুঁড়িয়ে দেওয়া হয়।