রবিবার ১৬, আগস্ট ২০২৬

রবিবার ১৬, আগস্ট ২০২৬ -- : -- --

‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি কার্যালয়ের মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরাঙ্গ বাজার মোড়, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুরাতন স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘মা মাটি ডাকছে, প্রধানমন্ত্রী আসছে’ স্লোগানে মিছিলের পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের কিশোরগঞ্জ আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

পরে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ মিছিলটি শেষ হয়।

Link copied!