মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
সোমবার ১০, আগস্ট ২০২৬ -- : -- --
শমশেরনগর বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ
এসএসসি ২০২৬ এর ফলাফলে আবারও মুখ উজ্জ্বল করল কমলগঞ্জ উপজেলা, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত ফলাফলে উপজেলার গড় পাসের হার ৭০.৬৮%।
আর এই সাফল্যের শীর্ষে রয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ। কলেজটি থেকে এবারও ১৬২ জন পরিক্ষার্থী মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একাই ৬৬ টি জিপিএ-৫ অর্জন করেছে।
কমলগঞ্জ উপজেলার সার্বিক ফলাফল-
মোট পরীক্ষার্থী : ৩৩৬৩ জন
মোট পাস: ২৫৬৮ জন
গড় পাসের হার: ৭০.৬৮%
মোট জিপিএ-৫: ২১২টি
মাদ্রাসা দাখিল: ৬টি মাদ্রাসা থেকে ৩২৮ জনের মধ্যে ১২৭ জন পাস। পাসের হার ৩৮.৭১%। জিপিএ-৫: ২টি - নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
এসএসসি ভোকেশনাল ২টি প্রতিষ্ঠান থেকে ৪৪ জনের মধ্যে ৪৩ জন পাস। পাসের হার ৯৭.৭২%। জিপিএ-৫: ৩টি।
শীর্ষ ১০ প্রতিষ্ঠান-
শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, ৬৬টি জিপিএ-৫ (পাস ১০০%)
তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়: ২২টি
হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়: ১৬টি
কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়: ১৬টি
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়: ১৩টি
দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়: ১০টি
এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়: ১০টি
পতনঊষার উচ্চ বিদ্যালয়: ১০টি
পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়: ৯টি
এ এ টি এম উচ্চ বিদ্যালয়: ৬টি
অন্যান্যদের মধ্যে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ৩টি, মাধবপুর ৪টি, আবুল ফজল চৌধুরী ৩টি, আহমদ ইকবাল মেমোরিয়াল ২টি এবং চিৎলিয়া ও অভয় চরণ উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ পেয়েছে।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজের এই শতভাগ পাস ও ৬৬টি জিপিএ-৫ উপজেলার শিক্ষার মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।