বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬ -- : -- --

রাষ্ট্রবিরোধী  গোপন তৎপরতায় হাবিপ্রবি শিক্ষকের সংশ্লিষ্টতা

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেয় তৎকালীন প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই পতিত সরকারের প্রধান হাসিনাকে ফেরাতে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধহাজার শিক্ষক।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে বেসরকারি গণমাধ্যম "এশিয়া পোস্ট"। ঐ সংবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আওয়ামী পন্থী শিক্ষকদেরও সংশ্লিষ্টতার বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে হাবিপ্রবি প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড.  মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে, "সম্প্রতি 'এশিয়া পোস্ট' পত্রিকায় প্রকাশিত "হাসিনাকে ফেরাতে ২২ (বাইশ) বিশ্ববিদ্যালয়ে ৪০৪ (চারশত চার) জন শিক্ষকের গোপন তৎপরতা" শীর্ষক সংবাদ বহুলভাবে প্রচারিত হয়। উক্ত সংবাদের উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরী করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন ২২ (বাইশ) বিশ্ববিদ্যালয়ের ৪০৪ (চারশত চার) জন শিক্ষক। তারা "বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ" নামে এহেন গোপন তৎপরতা ও নাষকতার পরিকল্পনায় জড়িত।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক উক্ত তৎপরতায় জড়িত। সেমতে, জড়িত শিক্ষকদের পরিচয়, কার্যক্রম ও দায় নিরুপনের লক্ষ্যে নিম্নেবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামানকে আহ্বায়ক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড.  শহিদুল ইসলামকে সদস্য এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসানকে সদস্য সচিব করে উক্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Link copied!