রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শহীদুল্লাহ্ স্মারক বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি রোকেয়া বিতর্ক অঙ্গন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘১১তম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসব’-এ বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন। রানার্সআপ হয়েছে জিয়া হল ডিবেটিং ক্লাব। অন্যদিকে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজউক কলেজ ডিবেটিং ক্লাব এবং রানার্সআপ হয়েছে মিল্লাত ডিবেটিং ক্লাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিন দিনব্যাপী এই বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. সবির হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।

এ সময় উপস্থিত ছিলেন শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. এনামুল হক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাজিদ হাসান এবং সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহসিন আলী।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৪টি এবং কলেজ পর্যায়ে ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ তৈরি হয়।

D.sahidullah lecture.jpg
Link copied!