হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি ২০২৭ এ শুরু হয়ে ২৮ জানুয়ারি ২০২৭ এ শেষ হবে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল-১ সিমেস্টার- এ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির ১ম সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা আগামী ২৪-০১-২০২৭ ইং তারিখ থেকে ২৮-০১-২০২৭ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে (বিস্তারিত সময়সূচী পরবর্তীতে ওয়েব সাইটে জানানো হবে)।