বুধবার ২২, জুলাই ২০২৬

বুধবার ২২, জুলাই ২০২৬ -- : -- --

ইবিতে কলা অনুষদের উদ্যোগে ফুলগাছ রোপণ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের উদ্যোগে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ফুলগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের মধ্যবর্তী চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন, সহকারী অধ্যাপক ড. তিয়াশা চাকমাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

বক্তারা বলেন, ক্যাম্পাসে সবুজায়ন ও ফুলগাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের নান্দনিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ বলেন, “বৃক্ষ ও ফুল প্রকৃতি এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে একটি আরও নান্দনিক ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।”

Link copied!