রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

চুয়েটের ১০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে বিএসআরএম

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রথমবর্ষের ১০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। গত ২ জুলাই (বৃহস্পতিবার) চুয়েটের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিএসআরএম এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের হেড অব সিএসআর MS. রুনি রহমান উক্ত বৃত্তি প্রদানের কার্ড হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম।

Link copied!