রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

একাকিত্ব দূর করবে মানবসদৃশ রোবট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে। মানুষের একাকীত্ব কমানো, মানসিক সঙ্গ দেওয়া এবং ভবিষ্যতে দৈনন্দিন জীবনে সহকারী হিসেবে কাজ করার লক্ষ্যেই রোবটটি তৈরি করা হয়েছে।

 

সংবাদসংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৩০ জুন) চীনের শেনজেনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই মানুষসদৃশ রোবটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানুষসদৃশ রোবট, যা ব্যাপক পরিসরে উৎপাদনের উপযোগী করে তৈরি করা হয়েছে।

 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "প্রথমে বিপজ্জনক ও কঠিন কাজ করবে রোবট। এরপর ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে সঙ্গী ও সহকারী হিসেবে কাজ করবে। ভবিষ্যতে মানুষ ও রোবটের মধ্যে আরও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।"

 

প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই রোবটের তিনটি সংস্করণ বাজারে আনা হয়েছে। উদ্বোধনের দিনেই এর ১৩ হাজার ৩৬১টির বেশি অর্ডার পাওয়া গেছে, যা প্রযুক্তিপণ্যটির প্রতি বৈশ্বিক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

 

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানুষসদৃশ রোবটের ব্যবহার শিল্পকারখানা ছাড়িয়ে ব্যক্তিগত জীবন, স্বাস্থ্যসেবা এবং প্রবীণদের পরিচর্যাসহ বিভিন্ন খাতে দ্রুত বিস্তৃত হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই এ ধরনের প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

Link copied!