রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

যবিপ্রবিতে বৈজ্ঞানিক লেখালেখিতে দক্ষতা অর্জন বিষয়ক সেমিনার

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪২ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টার এর আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সাইয়েন্টিফিক রাইটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, গবেষণা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। একইসাথে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বর্তমান বিশ্বে কেবল গবেষণার জন্যই গবেষণা করা হয় না, বরং গবেষণার ইমপ্যাক্ট বা সমাজ ও শিল্পক্ষেত্রে এর বাস্তব প্রভাব কতটুকু, তা সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। তাই আমাদের তরুণ গবেষকদের অবশ্যই সমাজের সমস্যা সমাধানকারী এবং ইমপ্যাক্টফুল গবেষণায় মনোযোগী হতে হবে।

বৈজ্ঞানিক লেখালেখি ও গবেষণার নৈতিকতা নিয়ে তিনি বলেন, গবেষণায় ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই কাম্য নয়। অনেক সময় শিক্ষার্থীরা নেতিবাচক ফলাফল প্রকাশ করতে ভয় পায়, কিন্তু নেতিবাচক ফলাফলও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সততার সাথে সঠিক তথ্য ফুটিয়ে তুলতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন ও যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, সেমিনারের আহবায়ক ড. জান্নাতুল কাওসার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের সভাপতি, সহ-সভাপতিসহ প্রমুখ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনব্দৃ, বিভাগের শিক্ষকবৃন্দ ও গবেষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী অন্নী আফরিন ও আরিফান নাহার অর্নি।

Link copied!