সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আজ ২৮ জুন রবিবার ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এঁর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনাজপুরের গোর-এ- শহীদ বড় ময়দানে তাঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা।

এসময় উপস্থিত ছিলেন,উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে তাঁর এবং তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 

উপমহাদেশের এই সংগ্রামী নেতার ৪০ তম মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা তার বাণীতে বলেন, হাজী মোহাম্মদ দানেশ ছিলেন শোষিত, বঞ্চিত কৃষক শ্রেণি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিতপ্রাণ। তৎকালীন সময়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেও তিনি ছিলেন অতি সাধারণ ও সাদা মনের মানুষ। তাঁর জীবন ছিল ত্যাগ, সততা ও দেশপ্রেমের আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শাসক শ্রেণির জাঁতাকলে পিষ্ট অধিকার বঞ্চিত কৃষক শ্রেণি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে তাঁর আপোষহীন সংগ্রাম ও নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তাঁর মহান আদর্শ ও কর্মময় জীবন আমাদের নতুন প্রজন্মকে নিঃস্বার্থভাবে দেশ ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা যোগাবে এবং জাতি চিরদিন এ বরেণ্য মহাপুরুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের এই দিনে আমি তাঁর নামাঙ্কে প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আহ্বান জানাই আসুন, এই মহান নেতার আদর্শকে ধারণ করে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে এবং দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করি |"

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ শে জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেন। এই মহান নেতার নামানুসারে ১৯৮৮ সালের ১১ নভেম্বর স্নাতক পর্যায়ে হাজী মোহাম্মাদ দানেশ কৃষি কলেজে রূপান্তর করা হয়।পরবর্তীতে ৮ এপ্রিল ২০০২ সালে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে হাবিপ্রবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

Link copied!