প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দি নবাগত উপাচার্য ড. মো. তোজাম্মেল হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এবং দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ এবং মুক্তিযোদ্ধা আহম্মদ আলী কলেজের অধ্যক্ষ শাহী উদ্দীন মিল্টনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির নতুন প্রশাসনিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।
