মঙ্গলবার ২৬, মে ২০২৬

মঙ্গলবার ২৬, মে ২০২৬ -- : -- --

কেকেবিএইউতে যোগ দিলেন প্রফেসর ড.গাজী আবদুল্লাহেল বাকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৬:৫৭ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইংরেজি বিভাগে অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। কেকেবিএইউ-এর উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাডভাইজর হিসেবে নিযুক্ত হওয়ায় প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকীকে স্বাগত জানান এবং তাঁর এই পদে নিযুক্তির ফলে ইংরেজি বিভাগ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

যোগদানকালে বিশ্ববিদ্যালয়ে ডিন অধ্যাপক ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সাদিয়া সুলতানা ও বিভাগের শিক্ষক রুকাইয়া আক্তার মুক্তা এবং নুসরাত জাহান সেতু উপস্থিত ছিলেন। 

বর্তমানে প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক, ইংরেজির পূর্ণকালীন ও খ-কালীন শিক্ষক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, সিলেটের লিডিং ইউনিভার্সিটি, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের আর্টস ও হিউম্যানিটিজ ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর প্রায় ২৫০০ শত রুবাইয়াতসহ শিক্ষা ও সাহিত্য বিষয়ে ২৫টিরও বেশি প্রকাশনা রয়েছে। 

Link copied!