প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:১০ এএম
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজার শহরের দুটি রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার পরিচালিত অভিযানে শহরের মামার বাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং রাজমহল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আল আমিন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসী, সহসভাপতি সৈয়দ তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া অভিযানে র্যাব সদস্য ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
