প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৪১ পিএম
লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন ( লুমুনা) এর ২০২৫–২০২৬ সেশনের নতুন স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের জি-২ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির অ্যাসোসিয়েট ও এক্সিকিউটিভ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন LUMUNA’র এডভাইজর আশফাক আহমেদ শোভন এবং প্রসিডেনশিয়াল বোর্ড সদস্য জগৎ জ্যোতি তালুকদার জন, মো. লাবিব আহমদ, নুজহাত রহমান, ফেরদৌস আহমেদ সিয়াম ও হারিস রহমান অন্তর।
নবগঠিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জুনাইদ সিদ্দিকি আসিফ এবং জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাইয়াজ সাহদিব সাকিব।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, LUMUNA শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়।
