শুক্রবার ০৮, মে ২০২৬

শুক্রবার ০৮, মে ২০২৬ -- : -- --

রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১০:৩৮ পিএম

রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচি

‘United in Humanity’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) রাঙামাটি ইউনিট।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে বেলুন উড্ডয়ন, মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেক কাটাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজম।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, রাঙামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শ ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও মানবিক সংকটে সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

Link copied!