রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

আলিম ফরম পূরণের সময় ৬ মে পর্যন্ত বৃদ্ধি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:৩৭ পিএম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লোগো।

২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। একই সঙ্গে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে পর্যন্ত। তবে এ সময়ের মধ্যে ফি পরিশোধ করতে হবে বিলম্ব ফিসহ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের সব মাদ্রাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় ৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৭ মে নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২২ ফেব্রুয়ারির চিঠিতে দেওয়া ফরম পূরণের পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

Link copied!