প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে “টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং” শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার সফলভাবে আয়োজন করে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমস হায়ার এডুকেশন-ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর জেনারেল ম্যানেজার ও সিনিয়র রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) রিটিন মালহোত্রা। তিনি তার বক্তব্যে THE র্যাঙ্কিং পদ্ধতি এবং একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচকসমূহ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া, যিনি মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন।
ওয়েবিনারটি গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ইংরেজি, সমাজকর্ম, আইন, ব্যবসায় শিক্ষা, সিএসই, আইটি, ইইই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক এবং বিভিন্ন ইউনিট প্রধানগণ এতে অংশ নিয়ে আলোচনা সমৃদ্ধ করেন।
আলোচনার মূল প্রতিপাদ্য ছিল আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে শিক্ষক-গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা। এই উদ্যোগ ইউআইটিএস-এর গবেষণা সংস্কৃতি জোরদার, আন্তর্জাতিক মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে গৃহীত ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
