শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

গবেষণায় নতুন দিগন্ত: গোবিপ্রবি-ঢাবি চুক্তি

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী এবং গোবিপ্রবির রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে একটি গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তির আওতায় গোবিপ্রবির বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণাকর্ম পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন।

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী এবং গোবিপ্রবির রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী এবং কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সহযোগিতা বৃদ্ধি পাবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Link copied!