বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

গাইবান্ধার ঠাকুর বাড়ির মেলায় জুয়ার আসর

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ 

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঠাকুর বাড়ির মেলায় জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুসাব্বির ঘটনাস্থলে গিয়ে এসব বন্ধের নির্দেশ দিলেও কিছু অসাধু চক্র তা উপেক্ষা করে আবারও জুয়ার আয়োজনের চেষ্টা করছে।

চেয়ারম্যানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা,মেলায় কোনো ধরনের জুয়া বা অনৈতিক কার্যক্রম সহ্য করা হবে না । ইতোমধ্যে জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে । ভবিষ্যতে এমন কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!