বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

পটিয়ায় মায়ের বকুনী খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় ফাঁস খেয়ে তিসা আক্তার(১৩)নামের  এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেন। স্হানীয় সুত্রে জানা যায়,চন্দনাইশ উপজেলার এক ছেলের সাথে তিসার প্রেমের সর্ম্পক থাকায় তার মা নুরনাহার বেগম প্রায় সময় বকাঝকা করে।

গতকাল বুধবার (২২শে এপ্রিল)সকালে সে ব্যাপারে বকা দিলে সে রুমে ঢুকে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে।রুম থেকে বের না হওয়ায় পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

তিসা আক্তার কচুয়াই চক্রশালা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।কচুয়াই ইউনিয়নের ২নং ওর্য়াডের সীতাবিধু গ্রামের ছনায়ইর বাড়ির আবু মিয়ার কন্যা।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্হলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়না তদন্ত রির্পোটের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়।আত্মহত্যার পিছনে কোন রহস্য আছে কিনা-তা খতিয়ে দেখার জন্য ময়না তদন্তের রির্পোটের প্রয়োজন হবে।রির্পোট আসলে তা সুষ্ঠুভাবে তদন্ত করে আইন গত ব্যবস্হা নেয়া হবে।

Link copied!