বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

আহমদ রেজা,চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের কাফকো সেন্টার সংলগ্ন বন্দর বাজারে জাল নোট লেনদেনের অভিযোগে মো. ফারুক (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম মানিকপাঠান এলাকার বাসিন্দা। তার পিতা মো. বাশার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসআই জোনায়েদের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। বন্দর বণিক মালিক সমিতির সেক্রেটারি আলহাজ্ব শফী সওদাগর জানান, আটক ফারুকের বিরুদ্ধে পূর্বেও জাল নোট লেনদেনের অভিযোগ রয়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে। ফারুক বন্দর বাজারের “ছালাম স্টোর”-এ গিয়ে ১০০০ টাকার একটি নোট দিয়ে পণ্য কেনার চেষ্টা করেন। দোকানের মালিক অনুপস্থিত থাকায় কর্মচারী নোটটি গ্রহণ করেন। পরবর্তীতে নোটটি সন্দেহজনক মনে হলে যাচাই করে সেটি জাল বলে নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে আরও ১৪,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাল নোট ব্যবহার ও বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Link copied!