প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে গ্রেড-১৭ ও ১৮ তম কর্মচারীবৃন্দের জন্য ‘চাকুরীরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে এই প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য কর্মচারীদের চাকুরীরিবিধি ও শৃঙ্খলা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের পেশাদারিত্ব বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশকে আরও উন্নত করবে বলে মনে করি।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান।
তারা চাকুরীরিবিধি, সরকারি শৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের গ্রেড-১৭ ও ১৮ তম কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
