বুধবার ১৮, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ১৮, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

চুয়েটে ডিআরই অনলাইন সিস্টেম

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

উদ্বোধন করছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর কারিগরি তত্ত্বাবধানে "ডিআরই (DRE) প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম" চালু হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) ২০২৬ খ্রি. উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ এবং সকল বিভাগীয় প্রধানগণ।

উল্লেখ্য, উক্ত সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে রিসার্চ প্রপোজাল দাখিল, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরীক্ষণ এবং সামগ্রিক গবেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়াটি পূর্বের তুলনায় দ্রুত ও সহজসাধ্য হবে বলে আশা করা যাচ্ছে।

Link copied!