বৃহস্পতিবার ১৯, ফেব্রুয়ারি ২০২৬

বৃহস্পতিবার ১৯, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত বিভাগ

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

ফাইল ফটো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৬’ চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আইন বিভাগকে ৯ রানে হারিয়ে শিরোপা জেতে বিভাগটি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ২ টায় ফাইনালে মুখোমুখি হয় দুই বিভাগ।

প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তুলে গণিত বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে গণিত বিভাগের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৪  রানেই গুটিয়ে যায় আইন বিভাগ।  

ফাইনালে ২৩ রানে ১ উইকেট এবং ২০ বলে ৪৭ রান নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন গণিত বিভাগের শিক্ষার্থী মো. ফাহিম চৌধুরী। ১১৭ রানে ৭ উইকেট নিয়ে টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক। ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট ধারী হন গণিত বিভাগের শিক্ষার্থী অভি এবং ১৪৯ রান নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী নির্বাচিত হন একই বিভাগের শিক্ষার্থী রিয়াদ সাকিব।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান চ্যাম্পিয়ন ও রানার্সআপের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় ক্রিয়া পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। আরও উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন ও রানার্সআপদলের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারী শুরু হওয়া এবারের আন্তঃবিভাগ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশগ্রহণ করেছিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ১০ ওভার ও সেমিফাইনাল থেকে ১৫ ওভারে খেলা অনুষ্ঠিত হয়।

Link copied!