শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের চেক হস্তান্তর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পিএইচডি ফেলোশিপের ২য় কিস্তির (জুলাই ২০২৫-জানুয়ারি ২০২৬) চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এ ধরণের শিক্ষাবৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতেও চলমান থাকবে। এই অনুদান শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করবে এবং শিক্ষা কার্যক্রমে মনযোগী হতে সহায়ক ভূমিকা পালন করবে। পিএইচডি ফেলোশিপের মতো এ ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণামুখী এবং জ্ঞানচর্চাকে আরও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, পিএইচডি সুপারভাইজার, অনুদানপ্রাপ্ত গবেষক ও কর্মকর্তাবৃন্দ। এ সময় ফেলোশিপপ্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৪৭ লক্ষ ১২ হাজার ৬০১ টাকার চেক হস্তান্তর করা হয়।

Link copied!