প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নির্বাহী প্রকৌশলী কৌশিক নন্দী ও মেডিকেল অফিসার ডা. সাবরিনা আক্তারের বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিভাসু অফিসার সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল হক। সভাপতিত্ব করেন সিভাসু অফিসার সমিতির সভাপতি ও সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান।
অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (শারীরিক শিক্ষা) মো: মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাজী রোখসানা সুলতানা এবং বিদায়ি অতিথি প্রকৌশলী কৌশিক নন্দী ও ডা. সাবরিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও সিনিয়র টেকনিক্যাল অফিসার মো: জালাল উদ্দিন। অনুষ্ঠানে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে অফিসার সমিতির পক্ষ থেকে বিদায়ি কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে প্রকৌশলী কৌশিক নন্দী উচ্চশিক্ষা গ্রহণে নিউজিল্যান্ড যাচ্ছেন আর ডা. সাবরিনা আক্তার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
