শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

কুয়েটে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই শিক্ষার্থীর শাস্তি

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

কুয়েট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ (রোল নম্বর: ২৪০১০৮৯) কে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০) কে চলমান টার্ম (প্রথম বর্ষ-দ্বিতীয় টার্ম; শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধে জড়িত হলে মোঃ জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০) এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধির আলোকে উক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Link copied!