বৃহস্পতিবার ১২, মার্চ ২০২৬

বৃহস্পতিবার ১২, মার্চ ২০২৬ -- : -- --

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে বিনা খরচে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ ২০২৬–এ আবেদন গ্রহণ চলছে। স্বল্পমেয়াদি বেতনযুক্ত এ ফেলোশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীরা বিনা খরচে অস্ট্রেলিয়া ভ্রমণ, প্রশিক্ষণ ও অবস্থানের সুযোগ পাবেন। প্রোগ্রামটির মেয়াদ ২ থেকে ৫২ সপ্তাহ।

 

এই ফেলোশিপ পরিচালনা করে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (DFAT)। অগ্রাধিকার দেওয়া হবে ছয়টি খাতে—

জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তি, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো ও সংযোগ, সামুদ্রিক ও নীল অর্থনীতি।

 

বাংলাদেশসহ এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশের নাগরিক আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই নিজ দেশের নাগরিক হতে হবে। সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। ইংরেজি দক্ষতা, ভিসা শর্ত পূরণ এবং একা ভ্রমণের সক্ষমতা বাধ্যতামূলক।

 

ফেলোশিপে বিমান ভাড়া, প্রশিক্ষণ ফি, থাকা ও দৈনিক ভাতা এবং চিকিৎসা বিমা—সবই অস্ট্রেলিয়া সরকার বহন করবে। আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে ‘Apply Now’ অপশনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে। অসম্পূর্ণ বা দেরি করা আবেদন গ্রহণ করা হবে না।

 

শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬

Link copied!