প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেশনাল মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের (পিএমএসসিএস) স্প্রিং ২০২৭ সেশনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের মেয়াদ: এক বছর, তিন সেমিস্টার।
ভর্তি পরীক্ষা ফি: ১০০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া: শিক্ষার্থীদের ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ও ফি জমা দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ ডিসেম্বর ২০২৬।
ভর্তি পরীক্ষার তারিখ: ১১ ডিসেম্বর ২০২৬ শুক্রবার, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ক্লাস হবে: শুক্রবার সকাল ৮: ৪৫টা থেকে সন্ধ্যা ৭: ১৫টা পর্যন্ত।
