যবিপ্রবি থেকে মোঃ মাহিদুল হাসান নাইম
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
বুধবার ১১, নভেম্বর ২০২৬ -- : -- --
যবিপ্রবির অভয়নগর অ্যাসোসিয়েশনের সভাপতি নিশাত সুলতানা আঁখি এবং সাধারণ সম্পাদক মো. শামীম শেখ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যয়নরত অভয়নগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন অভয়নগর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নিশাত সুলতানা আঁখি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. শামীম শেখ।
মঙ্গলবার (১০ নভেম্বর) যবিপ্রবির কড়ইতলায় একটি সৌজন্যমূলক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সানজিদা রহমান হৃিদিকা (জ্যেষ্ঠ সহসভাপতি), সানজিদা খাতুন ও মাসুকুর রহমান ইপ্তি। যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান, সাংগঠনিক সম্পাদক লাবনী ইসলাম, অর্থ সম্পাদক শিহাব কামাল সৌরভ, দপ্তর সম্পাদক ওয়ালিদ হাসান সালমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিন সুলতানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেজবা হাসান, সাংস্কৃতিক সম্পাদক বৃষ্টি চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মাহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক শাহানাজ পারভীন, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক জান্নাত ফারিহা চৈতি, ব্যবস্থাপনা সম্পাদক অর্পণ মণ্ডল।
কমিটির উপদেষ্টাগন হলেন, জোয়ার্দার জীম (রসায়ন বিভাগ), সবুজ বিশ্বাস (ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ), তনিমা জামান রোজা (ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ)।
নবগঠিত কমিটির সভাপতি নিশাত সুলতানা আঁখি বলেন, আমি বিশ্বাস করি, একটি সংগঠন কখনো একজনের প্রচেষ্টায় এগিয়ে যায় না। বরং সবার আন্তরিকতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যায়। সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে এসোসিয়েশনকে আরও সুন্দর, শক্তিশালী ও গতিশীল করে তোলা আমাদের সকলের দায়িত্ব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।