সোমবার ০২, নভেম্বর ২০২৬

সোমবার ০২, নভেম্বর ২০২৬ -- : -- --

পরীক্ষায় অসদুপায়ে শাস্তি পাচ্ছে ইবির ২৪ শিক্ষার্থী 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

ফাইল ফটো

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধারায় শাস্তি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশ অনুযায়ী ২৫ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদনের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের কৃত অপরাধ পর্যালোচনা করে এ শাস্তি প্রদান করা হয়।

পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(৭) ধারা অনুযায়ী ৬(২) উপধারা মোতাবেক, বিভিন্ন বিভাগের ১৮ জন শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে—হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ (ল') বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন, ফাইন আর্টস (চারুকলা) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ জন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ জন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২ জন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থী

একই অধ্যাদেশের ৫(১) ধারা অনুযায়ী ৬(১) উপধারা মোতাবেক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর মাস্টার্স ২য় সেমিস্টারের ডিএস-৫২০৫ নং কোর্স, একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ জন (পুনর্ভর্তি) ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থীর বিএসএস ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের পিএ-৪১০৪ নং কোর্সের পরীক্ষা এবং সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর এমএসএস ২য় সেমিস্টারের ৫২০৭ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ ছাড়া অধ্যাদেশের ৫(১১) ধারা অনুযায়ী ৬(৩) উপধারা মোতাবেক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর ৩য় বর্ষ ২য় সেমিস্টারের সব পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল করা হয়।

Link copied!